Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

আন্দোলনকারীদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার প্রবেশ করেছেন

আন্দোলনকারীদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার প্রবেশ করেছেন

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ নির্ধারণের দাবিতে আন্দোলনকারীদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার প্রবেশ করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ২৫ মিনিটের দিকে যমুনার প্রবেশ করেন তারা।

এর কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ যমুনায় প্রবেশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিতরে আলোচনা চলছে।

এর আগে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। তিনি ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন।  আলোচনায় বসতে বিকেল ৫টা পর্যন্ত আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা।

তারা বলেন, যেকোনো মূল্যে ৫টার ভেতরে তাদেরকে বসার ব্যবস্থা করতে হবে। একটি বিশেষ জায়গার সামনে এত সময় তারা থাকতে রাজি না। তাই ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এসময়ের ভেতর বসার ব্যবস্থা করতে হবে। তা নাহলে তারা কাফনের কাপড় পরে এখানে অবস্থান করবেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আন্দোলনকারীদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার প্রবেশ করেছেন
0:00 0:00
1.0x