Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ফরিদপুরে হিন্দু নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ফরিদপুরে হিন্দু নারীদের  মাঝে উপহার সামগ্রী বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ফরিদপুরে শতাধিক নারীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী- এফডিএ’র উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে এফডিএ’র টেপুরাকান্দিস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও সমাজ সেবক- এফডিএর প্রতিষ্টাতা মোঃ আজহারুল ইসলাম।

অনুষ্টানে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, এফডিএ’র নির্বাহী পরিচালক আবু ছাহের আলম, পরিচালক আশিকুল ইসলাম পাভেল, সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল, সুজাউজ্জামন জুয়েলসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন ।এসময় ফরিদপুর শহরের বিভিন্ন এলাকার শতাধিক হিন্দু নারীদের মাঝে উপহার সামগ্রী হিসাবে উন্নত মানের শাড়ী বিতরণ করা হয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ফরিদপুরে হিন্দু নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
0:00 0:00
1.0x