Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। আজ সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য ৫ টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতোমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। আজ ৫ জন যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিন মন্ত্রিসভার আকার বাড়ছে। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ
0:00 0:00
1.0x