Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

শাহজালালে ‘প্রবাসী লাউঞ্জ' নামে একটি বিশেষ লাউঞ্জ চালু করেছে অন্তবর্তী সরকার

শাহজালালে ‘প্রবাসী লাউঞ্জ' নামে একটি বিশেষ লাউঞ্জ চালু করেছে অন্তবর্তী সরকার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্রবাসী লাউঞ্জ' নামে একটি বিশেষ লাউঞ্জ চালু করেছে অন্তবর্তী সরকার। সোমবার (১১ নভেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রবাসী শ্রমিকদের জন্য এ লাউঞ্জ উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ লাউঞ্জ এটিই প্রথম। সফরকালে অভিবাসী কর্মীরা এখানে বিশ্রাম নিতে পারবেন। পাশাপাশি ভর্তুকিমূল্যে নাশতাও পাবেন।

অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত ৫ অক্টোবর প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ হবে।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আসিফ নজরুল। তিনি তার বক্তব্যে জন্মভূমির জন্য আত্মত্যাগ করা বাংলাদেশি অভিবাসী শ্রমিক এবং কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এই লাউঞ্জ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেছে অভিবাসীদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সংগঠন-আইওএম।

বাংলাদেশে আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি অনুষ্ঠানে বলেন, এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

শাহজালালে ‘প্রবাসী লাউঞ্জ' নামে একটি বিশেষ লাউঞ্জ চালু করেছে অন্তবর্তী সরকার
0:00 0:00
1.0x