Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে দোয়া ও  ইফতার মাহফিল

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈকত হাসানের নিজ উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহরের কমলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে এই দোয়া আলোচনা ইফতারের আয়োজন করা হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মেজবাউল হক শাহিন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হেলালুর রহমান মনো, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক শেথ খসরু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: কাউসার সরদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: নাদিম হাসান,জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক মোজাম্মেল হোসেন শিমুলসহ এলাকবাসী ও মাদ্রাসার এতিম শিশুরা উপস্থিত ছিলেন।
ইফতার পুর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: নাজির আহমেদ।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
0:00 0:00
1.0x