Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত

ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত

ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬জন মারা গেছেন।

এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন হ্লাইং।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে তিনজন নিহতের কথা জানা গেছে। আটকা পড়েছেন ৮১জন নির্মাণ শ্রমিক।

থাই সামরিক বাহিনীর তথ্য মতে, ধসে পড়া ভবনের বেশিরভাগই নির্মাণাধীন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত
0:00 0:00
1.0x