Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর&দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইশরাক হোসেন ইস্যুতে পরবর্তী পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
0:00 0:00
1.0x