‘পদত্যাগের কথা ভাবছেন’ অধ্যাপক ইউনূস
বৈঠক শেষে সন্ধ্যায় যমুনায় অধ্যাপক ইউনূসের বাসভবনে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে তিনি বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়টি নিয়ে ভাবছেন’। নাহিদ ইসলাম বলেন, “স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ–অভ্যুত্থানের পর—দেশের পরিবর্তনের জন্য। কিন্তু পরিস্থিতি এখন এমন যে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না।”জাতির উদ্দেশে ভাষণের সম্ভাবনা
উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তাবও তোলেন, যেখানে তিনি বর্তমান বাস্তবতা ও সমস্যাগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিতে চান। এর জন্য একটি খসড়া ভাষণও প্রস্তুত করা হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমও যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।আবেগ নয়, দায়িত্বে থাকার আহ্বান
পদত্যাগ না করতে অধ্যাপক ইউনূসকে অনুরোধ জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণ–আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা স্যারের কাছে অনুরোধ করেছি, যেন তিনি শক্ত থাকেন এবং রাজনৈতিক ঐক্য গঠনের জন্য কাজ চালিয়ে যান।












মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।