Top_Header
দ্য পদ্মা২৪.কম
রাজনীতি

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডা এ জেড এম জাহিদ কথা বলবেন।

এছাড়াও বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
0:00 0:00
1.0x