Top_Header
দ্য পদ্মা২৪.কম
রাজনীতি

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম৷

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন৷ রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশ্যে এসেছে। কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি৷

দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় রিটে৷ আগামী মঙ্গলবারই এ বিষয়ে শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর৷

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের
0:00 0:00
1.0x