Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোনে ‘নিষেধাজ্ঞা’

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোনে ‘নিষেধাজ্ঞা’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।


রবিবার (৮ ফেব্রুয়ারি ) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।


পরিপত্রে আরও বলা হয়, তিন ধরণের ব্যক্তির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তারা হলেন,


(১) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার


(২) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ


(৩) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/ সাধারণ আনসার/ ভিডিপি এর 'নির্বাচন সুরক্ষা ২০২৬' এপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোনে ‘নিষেধাজ্ঞা’
0:00 0:00
1.0x