Top_Header
দ্য পদ্মা২৪.কম
খেলাধুলা

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধান হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বন্ধু দেশগুলোর অনুরোধে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ এক্স বার্তায় তা জানিয়েছে দেশটির সরকার।

রোববার পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছায়।

সোমবার রাতে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোতে খেলার সিদ্ধান্ত নেয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
0:00 0:00
1.0x