Top_Header
দ্য পদ্মা২৪.কম
খেলাধুলা

কঠিন লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কঠিন লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হার বাংলাদেশের। অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে জিতে এসেছে আফগানিস্তান।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে হলে আজ আফগানদের বিপক্ষে শুধু জয়ই যথেষ্ট নয়, মেলাতে হবে সমীকরণও।

আগে ব্যাটিং নেওয়ায় টাইগারদের এই ম্যাচে অন্তত ৪১ রানে জিততে হবে। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে তাওহীদ হৃদয়ের দল। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন।

শারজায় মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন।

বাংলাদেশ একাদশ:

তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

কঠিন লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
0:00 0:00
1.0x