Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা থানা ভবন এবং সেখানে রাখা যানবাহনগুলোতে আগুন ধরিয়ে দেন।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনমনে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে, যার ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
0:00 0:00
1.0x