ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অক্সফোর্ডের টিকাতে রক্তজমাট, ইতালিতে ৪ জনের মৃত্যু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা প্রয়োগে ইতালিতে রক্ত জমাট বাঁধার বিরল উপসর্গ দেখা দেওয়া চার জনের মৃত্যু হয়েছে।আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এআইএফএ’র বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে।

এআইএফএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ২৬ মার্চ পর্যন্ত ইতালিতে ফাইজার, অস্ট্রাজেনেকা ও মডার্নার ৯০ লাখ সাত হাজার ডোজ টিকা দেওয়া হলে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ০.৫ শতাংশ মানুষের দেহে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা নিবন্ধিত হয়েছে ০.০৪ শতাংশ।

হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাদের বেশিরভাগই ফ্লু জাতীয় উপসর্গ, টিকা নেওয়ার স্থানে ব্যথা ও ক্লান্তি দেখা দিয়েছে।

রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেওয়ায় গত মাসেই ইতালি ইউরোপের আরও অনেক দেশের মতো অস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছিল। টিকাটির উপকার ঝুঁকির চেয়ে অনেক বেশি- ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা এমন মন্তব্য করার পর দেশটি ৬০ ও তার বেশি বয়সীদের জন্য টিকাটিকে ফের অনুমোদন দেয়।

এআইএফএ জানিয়েছে, অস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ইতালিতে ১১ জনের দেহে রক্ত জমাট বাঁধার উপসর্গ পাওয়া যায়।

Tag :

Update Time : ০৬:১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১