ব্যাট হাতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। নিজের প্রথম বলেই প্যাভেলিয়নে ফিরে গেছেন ওপেনার লিটন দাস। পরে দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরে গেছেন সৌম্য সরকার। আর তৃতীয় ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ ১ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১০ রান। হারিয়েছে তিন উইকেট।
ক্রিজে আছেন মোহাম্মদ নাঈম (৭) ও মাহমুদউল্লাহ (০)।
বাংলাদেশ দলের জন্য চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ এটি। এর আগে চার ম্যাচেই হেরে গিয়ে সেমিফাইনালে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদদের।
আর আজকের ম্যাচে বাংলাদেশ জিতে গেলে অস্ট্রেলিয়ারও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
বাংলাদেশ স্কোয়াড
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া স্কোয়াড
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারকুস স্টোইনিস, ম্যাথেউ ওয়াদে (উইকেটরক্ষক), পেট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হেজলউড।
অনলাইন ডেস্ক 























