ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আইএমএফ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী দেশের রিজার্ভ প্রায় ২২.২৪ বিলিয়ন ডলার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২১৫ Time View

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আরও কিছুটা বেড়ে এখন ২৭৬৭২.২ মিলিয়ন বা ২৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ২৭৬৭২.২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২৬৫২.৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭.৩০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ প্রায় ২২.২৪ বিলিয়ন ডলার।

সোমবার পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আইএমএফের নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, ১০ বছর আগে ২০১৩ সালের জুনের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫.৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর আগে ছিল ৩৩ .৬৮ বিলিয়ন ডলার। সেখান থেকে বেড়ে ২০২০ সালের ১ সেপ্টেম্বর রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছায়। ওই বছরের ৮ অক্টোবর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক অতিক্রম করে। এরপর তা বেড়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের রিজার্ভ রেকর্ড গড়ে ২০২১ সালের ২৪ আগস্ট। ওই দিন রিজার্ভ ৪৮.০৪ বিলিয়ন ডলারে উঠে।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

আইএমএফ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী দেশের রিজার্ভ প্রায় ২২.২৪ বিলিয়ন ডলার

Update Time : ০৩:২৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫