ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

আইএমএফের শর্ত পূরনে দেশের রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২৫৯ Time View

ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার রাখার শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ)। বর্তমানে দেশের রিজার্ভে যা আছে তা প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে শর্ত পূরনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসলামী ব্যাংকের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার কিনেছে তারা। এছাড়া অন্যন্য ব্যাংক থেকে গত এক সপ্তাহে প্রায় ১০০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করে প্রতিনিয়ত সহায়তা দিচ্ছি। পাশাপাশি কিছু ব্যাংক থেকে সেটি কিনছি আমরা।

তিনি বলেন, আলোচ্য সপ্তাহে কয়েকটি ব্যাংক থেকে মার্কিন ডলার কেনা হয়েছে। ইসলামী ছাড়া কিছু বেসরকারি ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে। এখন ইসলামী ব্যাংকে ফরেক্স (বৈদেশিক মুদ্রার রিজার্ভ) ভালো রয়েছে। তাই তাদের কাছ থেকে ডলার কেনা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। বর্তমানে যা আছে প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে অন্তত ১ দশমিক ৫ বিলিয়ন ডলার রিজার্ভে যোগ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২০ ডিসেম্বর পর্যন্ত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের গ্রস রিজার্ভ আছে ২০ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। কয়েক দিনের মধ্যেই সেই পরিমাণ বৃদ্ধি পাবে।

নিট রিজার্ভ হিসাবের ক্ষেত্রে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া বিলসহ এক বছরের কম মেয়াদের দায়গুলো বাদ দেয় বৈশ্বিক ঋণদাতা সংস্থা। ফলে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ এবং আইএমএফের কাছে দেয়া নিট রিজার্ভের মধ্যে ব্যবধান থাকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিষয়টি আইএমএফ বোর্ড সভায় অনুমোদন পায়। ইতোমধ্যে দুই কিস্তিতে সেই অর্থ পেয়েছে সরকার।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আইএমএফের শর্ত পূরনে দেশের রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

Update Time : ১০:২৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩