ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লাহিরু কুমারা ও লিটন দাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ৩১৮ Time View

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লাহিরু কুমারা ও লিটন দাস। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ চলাকালে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন তারা দুজন।

শাস্তিটা জরিমানার ওপর দিয়েই গেছে। কুমারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ আর লিটনকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এর ম্যাচে ষষ্ঠ ওভারের ঘটনা। লঙ্কান বোলার কুমারা ও বাংলাদেশি ব্যাটসম্যান লিটন তর্কে জড়িয়ে পড়েন।

কুমারার বল একটু বাঁয়ে সরে এসে ড্রাইভ করেন লিটন। মিড অফ দিয়ে বল যাওয়ার কথা। সেখানে মাথার উপর দিয়ে বল যেতে দিলেন না দাসুন শানাকা। শ্রীলঙ্কা অধিনায়ক ধরে ফেললেন। আউট লিটন। হঠাৎ করে দুজন দুজনের দিকে তেড়ে যান। লিটনের পেছন থেকে এসে মোহাম্মদ নাঈম ধাক্কা দেন কুমারাকে। দুজনকে ছাড়াতে শেষ পর্যন্ত আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়।

শাস্তি আরোপ করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। কুমারা ও লিটন অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন হচ্ছে না।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার রড টাকার।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লাহিরু কুমারা ও লিটন দাস

Update Time : ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১