ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আইসিসি’র ২০২১ সালের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২৫৮ Time View

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য, অধিকার ও সবার জন্য জেন্ডার সমতা নিয়ে নির্মিত ‘শাহানা’ কার্টুনের নির্বাচিত পর্ব শ্রেণিকক্ষে ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে এটিকে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির অধ্যায়ের সঙ্গে ব্যবহারের নির্দেশনাও দেয়া হয়েছে।

মাউশির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনএফপিএ (জাতিসংঘের জনসংখ্যা ফান্ড) নির্মিত ‘শাহানা’ কার্টুনের বিষয়বস্তু বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য জেন্ডার সমতা। সংযুক্ত পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী, শাহানা কার্টুন ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির জাতীয় কারিকুলামের সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহার করা হবে। এরই মধ্যে কার্টুনটির সিডি (কমপ্যাক্ট ডিস্ক) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের লক্ষ্যে সব জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার সমতা বিষয়ক তথ্য কার্যকরীভাবে জানানোর লক্ষ্যে শাহানা কার্টুনের ছয়টি পর্ব সংযুক্ত পাঠপরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সব মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির সংশ্লিষ্ট অধ্যায়ের সঙ্গে ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আইসিসি’র ২০২১ সালের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন সাকিব আল হাসান

Update Time : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১