ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আওয়ামী লীগ ভোটে স্বচ্ছতা রক্ষায় ছবিসহ ভোটার তালিকা করেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। ভোটে স্বচ্ছতা রক্ষায় ছবিসহ ভোটার তালিকা করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে গেছে। আর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পরে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার কেড়ে নেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান তা দখল করেই সংবিধান স্থগিত করে মার্শাল ল জারি করে। সেসময়ে হ্যাঁ-না ভোটের ‘না’ বাক্স খুঁজেই পাওয়া যায়নি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। ভোটে স্বচ্ছতা রক্ষায় ছবিসহ ভোটার তালিকা করেছে। অথচ ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে ১৯৯৬ সালের ৩০ শে মার্চ পদত্যাগ করতে হয়েছিলো।

তিনি বলেন, একসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা নির্বাচন কমিশনকে স্বাধীন করতে আওয়ামী লীগ সরকার আইন করে দিয়েছে। যে নির্বাচন কমিশনের অধীনে এখন দেশে নির্বাচন কমিশন গঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, কমিশনকে স্বাধীন করতে যা যা করার আমরা তাই করেছি। নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে আওয়ামী লীগ সবকিছু করেছে। কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেটা আমরা আইন করেছি। যে ক্ষমতা একসময়ে ক্যান্টনমেন্টের ভেতরে ছিলে সেটা আমরা জনগণের হাতে এনে দিয়েছি।

এদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

আওয়ামী লীগ ভোটে স্বচ্ছতা রক্ষায় ছবিসহ ভোটার তালিকা করেছে

Update Time : ০৬:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩