ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে: ইসি সচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ২০০ Time View

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা বলেন।

ইসি সচিব বলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো।

নভেম্বরের প্রথমার্ধের বাকি আছে মাত্র দুইদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার সম্ভাবনা আছে।

চলতি সপ্তাহে কমিশন সভা করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে পারে নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার ওই ভাষণ সম্প্রচার করবে।

এর আগে গত ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১ নভেম্বর তৎকালীন কে এম নূরুল হুদা কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে ওই বছরের ৩ নভেম্বর কমিশন সভায় তফসিল চূড়ান্ত হয়। তফসিল ঘোষণা হয় ৮ নভেম্বর।

Tag :
জনপ্রিয়

ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে: ইসি সচিব

Update Time : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩