ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আগামী মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এই ভালোটাকে ধরে রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাভাইরাসকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আগামী মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সম্প্রতি হেফাজতের মাধ্যমে সরকার পতনের চেষ্টাও করা হয়েছিল। বিএনপি-জামায়াত ও হেফাজাতের নেতাকর্মীরা দলে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে।
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি এবি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আরশেদ আলী বিশ্বাস প্রমুখ।
Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

আগামী মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Update Time : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১