ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপনের অনুমতি দিয়েছে ইসি

আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য বছরের মতো ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারা দেশে নতুন পাঠ্যবই বিতরণ সক্রান্ত ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ হিসেবে আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।

মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রীও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সদয় সম্মতি দিলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি জানিয়েছে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটের সময় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমতি চাইলে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ‘বই উৎসব’ কার্যক্রমে সম্মতি দিল ইসি।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপনের অনুমতি দিয়েছে ইসি

Update Time : ০৫:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩