ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ, শেষ হ‌চ্ছে টিকার প্রথম ডোজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৬ Time View

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। সেদিন সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই দিনের পর থেকে করোনার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার ওপর জোর দেওয়া হবে।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ বি এম খুরশিদ আলম বলেন, ‘এরপর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না।

এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে। ‘

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল এক দিনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সব মিলিয়ে ২৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৭২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের বেশির ভাগই টিকা নেয়নি। যারা টিকা নিয়েছে তাদের মধ্যে মৃত্যুর হার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এ অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন। ‘

তিনি বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চসংখ্যক টিকা দেওয়ার। এ ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সমপন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন। ‘

গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মতো। তাদের মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ, শেষ হ‌চ্ছে টিকার প্রথম ডোজ

Update Time : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২