ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

আগামীকাল (বৃহস্পতিবার) ১শ শিক্ষার্থীর ওপর পরীক্ষামূলক করোনা টিকা প্রদান করা হবে

দেশে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী ১শ শিক্ষার্থীর ওপর পরীক্ষামূলক করোনা টিকা প্রদান করা হবে। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। সে অনুযায়ী শিক্ষার্থী জোগারের ব্যবস্থা চলছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে এর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান। তিনি জানান, প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
অধ্যাপক খুরশিদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন শিশুদেরকে টিকা দিতে হবে।
তবে এই টিকাগ্রহীতাদেরকেও পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এর আগেও দেখেছেন, আমরা যেকোনো টিকা দেওয়ার আগে একটি টেস্ট রান করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করি এবং তারপর ফাইনাল কাজে নামি।’
এবারের টেস্ট রানের জায়গাটি বেছে নিয়েছি মানিকগঞ্জকে মন্তব্য করে তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা, সেখান থেকে এবারের এই কার্যক্রম শুরু করছি।’
মহাপরিচালক বলেন,‘প্রাথমিকভাবে দুটো সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি এবং তাদেরকে ফাইজার বায়োএনটেকের টিকা দেব। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে এটা শুরু করব।’
তিনি বলেন, ‘টিকা দেওবার পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করব— শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। তারপর ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রম শুরু করব।’ সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আমরা আশা করছি, বলেন তিনি।
Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

আগামীকাল (বৃহস্পতিবার) ১শ শিক্ষার্থীর ওপর পরীক্ষামূলক করোনা টিকা প্রদান করা হবে

Update Time : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১