ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামীকাল ভোর সাড়ে ৫টা ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৩২৯ Time View

সাও পাওলোর সেদিনের ম্যাচটা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কোপা আমেরিকার ফাইনালের পর দুই দলের আবার দেখা। লিওনেল মেসি, নেইমার, তিতে, লিওনেল স্কালোনি—সবাই খুব চেয়েছিলেন ম্যাচটা যেন হয়। কিন্তু ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের ‘অদ্ভুত’ প্রতিবাদে পাঁচ মিনিট পরই বন্ধ হওয়া সেই সুপারক্লাসিকো এখন হিমাগারে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়া থামছে না। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টা আর্জেন্টিনার মাঠে ফের দেখা হচ্ছে দুই দলের।

ইনজুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ঊরু ও তলপেটের আশপাশে তীব্র ব্যথার কারণে আর্জেন্টিনার বিপক্ষে দলে রাখা হয়নি তাকে।

এবারের আবহ বদলেছে অনেকটাই। কারণ ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আর আলবিসেলেস্তেদের সুযোগ আছে ব্রাজিলকে হারিয়ে তাদের সঙ্গী হওয়ার। যদিও অন্য ম্যাচগুলোর ফলও মেসিদের পক্ষে আসতে হবে। সেটি না হলেও পরের পাঁচ ম্যাচে কাতার যেতে আর ১টি পয়েন্ট যথেষ্ট হবে তাদের।

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে অন্য যেকোনো সমীকরণই আসলে গৌণ হয়ে যায়। এটা যে সুপারক্লাসিকো, দুই দেশের মানুষই ভাবে তারাই সেরা ফুটবলটা খেলে। এটা তাই মর্যাদার লড়াই হয়ে দাঁড়ায়।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মেসির এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলাটা পছন্দ করেনি তাঁর ক্লাব পিএসজি। তবে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জেতা ম্যাচে শেষ ১৫ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছেন। সেটাই আজকের ব্রাজিল ম্যাচের প্রস্তুতি ছিল বলে জানিয়েছিলেন কোচ স্কালোনি।

আর্জেন্টিনা এই মুহূর্তে টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার ধারায়। অবশ্য তাদের শেষ হারটি ছিল এই ব্রাজিলের বিপক্ষেই, ২০১৯ কোপার সেমিফাইনালে। আর্জেন্টিনা আবার সেই হারের শোধ নিয়েছে এবারের কোপার ফাইনালে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

আগামীকাল ভোর সাড়ে ৫টা ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে

Update Time : ০৫:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১