ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

আজ রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৫২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিন বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।’

উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আজ রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

Update Time : ০৫:২৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬