ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৩ Time View

বরাবরই আলোচনায় থাকেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ । এবার মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করে খবরের শিরোনাম হলেন তিনি।

শুক্রবার বৃষ্টির কারণে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এদিকে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হওয়ার শঙ্কা। তবে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে।

কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে মিনিস্টার গ্রুপ ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেক জনের সঙ্গে কথা বলছেন। এসময় জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট নিয়ে মাঠে ধূমপান করেন শেহজাদ। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।

বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটো সাংবাদিকরা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন।

উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান

Update Time : ০৫:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২