ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে কিম জং উনের দেশ পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিল বলে মনে করা হচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, জাপান সাগরের পূর্ব দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। ওয়াশিংটন ও সিউলের চলমান বৃহৎ যৌথ সামরিক মহড়ার মধ্যেই বুধবার ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। গত ১৩ মার্চ শুরু হওয়া যৌথ মহড়া ২৩ মার্চ শেষ হওয়ার কথা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বিবৃতিতে জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের জোটবদ্ধতার ৭০তম বার্ষিকী উদযাপনের ধারাবাহিক অংশ হিসেবে আগামী জুনে বৃহৎ মহড়া আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার প্রতিক্রিয়া হিসেবেই উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। সম্প্রতি সিউল এবং ওয়াশিংটন ‘ফ্রিডম শিল্ড’ নামে ১০ দিনব্যাপী যে মহড়া শুরু করে, তাকে হামলার প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া।
এরই প্রতিক্রিয়া হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। চলতি মাসে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর মধ্যে বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। তাছাড়া সম্প্রতি কিম জং উন তার সেনাবাহিনীকে সত্যিকার যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

Update Time : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩