ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

আমার মনযোগ শুধু খেলার মাঠেই : সাকিব আল হাসান

ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায় ভালোই বিস্তৃতি ঘটিয়েছেন সাকিব আল হাসান।

একটার পর একটা ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করছেন।  হোটেল ব্যবসা থেকে এগ্রোফার্ম, ই-কমার্স, স্বর্ণের বার, ব্যাংকের মালিকানায় অংশিদার হতে চেয়েছিলেন।

এতো সব ব্যবসার ভিড়েও সাকিব জানালেন, তার মনযোগ শুধু খেলার মাঠেই।  ব্যবসায় সময় দেন না, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গোল্ড বারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন সাকিব।  সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার বলেন, ‘আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওগুলোতে আমি কখনই নিজে সময় দেই না। হয়তো আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোন অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যেন কাজটা ভালোভাবে চালিয়ে নেওয়া যায়।’

এ সময় আসন্ন শ্রীলংকা সিরিজ নিয়েও কথা বলেন তিনি।

এ সিরিজে নিজেদেরই এগিয়ে রাখলেন টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতার। আমার কাছে মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি। যদিও আমাদের দুই দেশের কন্ডিশন প্রায় একই। কিন্তু আমি আশাবাদী যে আমরা সিরিজটা জিততে পারব।’

প্রসঙ্গত, ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ মে শুরু প্রথম টেস্ট।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আমার মনযোগ শুধু খেলার মাঠেই : সাকিব আল হাসান

Update Time : ০৫:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২