ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

আমি নিজেও জানি না কবে অবসর নেব: লিওনেল মেসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • ২৫৯ Time View

বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এখনো থামেনি সেই জল্পনা। প্রায় প্রতিটা দিনই তাকে অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশের আগেও একই বার্তা পাওয়া গেল। মেসি সাফ জানিয়ে দিলেন, ‘অবসর নিয়ে এখনো ভাবনাচিন্তা করিনি।’

‘আমরা এখন দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নও। এই মুহূর্ত সব সময় আসে না। আমাদের এটা উপভোগ করতে হবে। পরের বছরের কোপা জেতার দিতে মনোযোগ দিতে হবে’
– লিওনেল মেসি

বুধবার (১২ জুলাই) আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলের তরফে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল মেসিকে। বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘আমি নিজেও জানি না কবে অবসর নেব। যখন সময় আসবে তখন আপনারা সবাই জানতে পারবেন। সব ট্রফি জেতার পর এবার আমি ফুটবলটাকে উপভোগ করতে চাই। যখন মনে হবে এ বার অবসর নেয়া দরকার, তখনই অবসর নিয়ে নেবো। আমার বয়স যা তাতে অনেকেই মনে করতে পারেন খুব শীঘ্রই অবসর নেবো। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেও দিনটা জানি না।’ খবর ইউরো স্পোর্টের।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

আমি নিজেও জানি না কবে অবসর নেব: লিওনেল মেসি

Update Time : ০৩:৩৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩