ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর রীতিমতো যেন ‘বোমা ফাটিয়েছেন’ লিওনেল স্কালোনি। হুট করেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে উত্তাপ ছড়ানো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। গ্যালারিতে দুই দলের সমর্থকদের তুমুল মারামারির কারণে ম্যাচটি শুরু হয় আধা ঘন্টা দেরিতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৪৫ বছর বয়সী স্কালোনি ইঙ্গিত দেন, আলবিসেলেস্তের কোচের পদ ছেড়ে দিতে পারেন তিনি।
‌‘একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। এই সময়ে আমার অনেক কিছু ভাবার আছে। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে, পুরো কোচিং স্টাফকে তারা অনেক কিছু দিয়েছে। এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন।’
‘এটা বিদায় বা অন্য কিছু না। তবে আমাকে ভাবতে হবে, কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ কঠিন কাজ…তাই আমাকে ভাবতে হবে। পরে আমি বোর্ড সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। কারণ এই আর্জেন্টিনা দলের এমন একজন কোচ প্রয়োজন, যার সম্ভাব্য সবরকম প্রাণশক্তিতে ভরপুর।’
এসব কথা বলার পর তিনি অন্য কোনো প্রশ্নের জবাব দেননি।
এ দিন ম্যাচের পর স্কালোনিকে অন্য কোচিং স্টাফদের সঙ্গে আবেগপূর্ণ আলিঙ্গন এবং চুম্বন দিতে দেখা যায়। একসঙ্গে ছবিও তোলেন। এই বছরে এটিই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ।
Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি

Update Time : ০৫:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩