ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ই-কমার্স ব্যবসায় প্রতারণায় আরজে নিরব গেপ্তার, রিমান্ড মঞ্জুর

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর মোহাম্মদুপর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার আশিক হাসান।

তিনি বলেন, ‘টাকা নিয়েও কিউকম থেকে সময়মতো পণ্য না দেওয়ায় প্রতারণার অভিযোগে মামলা করেন এক গ্রাহক। সেই মামলায় আজ সকালে মোহাম্মদপুরের বাসা থেকে নিরবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি নিয়ে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে প্রতারণার অভিযোগে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ই-কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। আটকের পর রিপন মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

গত ১৪ সেপ্টেম্বর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম, ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থার সুপারিশ করে আন্তঃমন্ত্রণালয়ের ই-কমার্স বিষয়ক জাতীয় কমিটি।

ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকমসহ অনেকে ই-কর্মার্স প্রতিষ্ঠানের প্রধানসহ বেশ কয়েকজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ই-কমার্স ব্যবসায় প্রতারণায় আরজে নিরব গেপ্তার, রিমান্ড মঞ্জুর

Update Time : ০৫:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১