ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

ইতিহাসে প্রথমবার সোনার দাম ৫ হাজার ডলার ছাড়ালো

ইতিহাসে প্রথমবার সোনার দাম ৫ হাজার ডলার ছাড়ালো। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা মজুতের দিকে ঝুঁকছেন। এতে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। খবর রয়টার্সের।

সোমবার সোনার দাম প্রতি আউন্সে রেকর্ড পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে। স্পট গোল্ড প্রতি আউন্স ১.৭৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৭১ দশমিক ৯৬ ডলার দাঁড়িয়েছে।

২০২৫ সালে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাতুর দাম ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রেকর্ড বিনিয়োগ। বিশেষ করে ডিসেম্বরে চীনের সোনা কেনার ধারা টানা ১৪ মাস ধরে অব্যাহত ছিল। এদিকে চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, মার্কিন প্রশাসন এবং মার্কিন সম্পদের ওপর আস্থার সংকট বিশেষ করে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের কিছু অনিয়মিত সিদ্ধান্ত গ্রহণের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, সোনার দামে আমরা আরও ঊর্ধ্বগতির আশা করছি। আমাদের বর্তমান পূর্বাভাস অনুসারে, চলতি বছরের শেষের দিকে দাম প্রায় পাঁচ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। স্পট রুপার দাম ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৭ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৮৫৭ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে। অপরদিকে স্পট প্যালাডিয়ামের দাম তিন দশমিক দুই শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৭৪ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

ইতিহাসে প্রথমবার সোনার দাম ৫ হাজার ডলার ছাড়ালো

Update Time : ০৫:২৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬