ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে স্থানীয় সময় আজ শুক্রবার রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। খবর এএফপির।

রয়টার্সের খবরে এর আগে ৭ জন নিহত হওয়ার কথা জানানো হয়। ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছোটেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজেন শহর থেকে ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ম্যাজেন শহরে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া পাশের মামুজু শহরে ৩ জন নিহত ও ২৪ জনের মতো আহত হন। নিহত বাকিদের বিষয়ে কিছু জানা যায়নি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে।
বার্তা সংস্থা এপি বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে। ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওচিত্রে দেখা গেছে, ভূমিকম্পে আতঙ্কিত অনেক মানুষ সুনামির আশঙ্কায় মোটরসাইকেলে করে উঁচু স্থানের দিকে ছুটছেন। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে এক শিশুকেও চাপা পড়ে থাকতে দেখা যায়। এ সময় খালি হাতে ধ্বংসাবশেষ সরিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন লোকজন।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

Update Time : ০৫:৪১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১