ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান নারী দলের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওই জয়ে ফাইনালে উঠে গেছে লাল সবুজের নারী প্রতিনিধিরা।
এর আগে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী ‘এ’ দল।
সোমবার বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে’তে চলে আসে। আজ মঙ্গলবারও বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত বৃষ্টি থামায় ৯ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও পাকিস্তান।
ওই ৯ ওভারে বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে ৫৯ রান তোলে। দলের হয়ে লোয়ার অর্ডারে রাবেয়া খান ১০ ও নাহিদা আক্তার ২১ রান করেন।
জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারালেও পাকিস্তান ইমার্জিং নারী দল ৫৩ রানে আটকে যায়। দলটির হয়ে ইয়ামান ফাতিমা ১৮ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২ ওভারে ১৩ রান দিয়ে দুটি এবং মারুফা আক্তার  ও নাহিদা আক্তার ২ ওভার করে বল করে যথাক্রমে ৯ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।
উল্লেখ্য, বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত। রির্জাভ ডে’তেও ‍বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। সেজন্য পয়েন্টের ভিত্তিতে ফাইনালে উঠেছে ভারত।
Tag :
জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩