ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর

ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছেন এই তথ্য। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরীটি মধ্যপ্রাচ্যে প্রবেশ করার একদিনের মাথায়ই এমন ঘোষণা দিলেন তিনি।

তবে, অঞ্চলটিতে পাঠানো দ্বিতীয় রণতরীর বিষয়ে তেমন খোলাসা করেননি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তিনটি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনের সবার্ধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত।

বিশেষ এই রণতরীটির দৈর্ঘ্য ৩৩৩ মিটার (এক হাজার ৯২ ফিট)। এটি ঘণ্টায় ৫৬ কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে ৯০টি এয়ারক্র্যাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে ‘এফ-৩৫ সি’ (স্টেলথ), এফ/এ-১৮ইএফ (সুপার হরনেট), ই২ডি-হকআই, ইএ-১৮জি (গ্রলার), এমএইচ-৬০আর-এস (সিহক)। মোট ৫ হাজার ৬শ’ ৮০ জন ক্রু মেম্বার রয়েছে রণতরীটিতে।

Tag :

ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর

Update Time : ০৫:০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬