ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ Time View
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন।

এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, ‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন।

তবে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। আর বাকি সবাই বেঁচে আছেন। আরাগচি বলেছেন, ‘উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।

সব কিছু ভালো আছে।’শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যখন তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তখন উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল যে শাসকদের কারো কোনো ক্ষতি হয়েছে কি না। এ সময় একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে পড়েছিল। তখন থেকেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে, সম্ভবত খামেনি নিহত হয়েছেন।

সেই খবর ভুয়া প্রমাণ করতে টেলিভিশনের পর্দায় আসছেন ইসলামী প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা।ইরানের আল-আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে, শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি। সেটা কয়েক মিনিটের মধ্যেও হতে পারে।

Tag :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

Update Time : ০৬:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬