ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির ওপর আস্থা আছে, তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১১১ Time View

নির্বাচন কমিশনের (ইসি) ওপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার (১৮ জানুয়ারি) তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

ইসির ওপর আস্থা আছে, তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে: মির্জা ফখরুল

Update Time : ০৬:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬