ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণণা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও লক্ষীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোট শেষ হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলে বিকেলে ৪টা পর্যন্ত। এখন চলছে গণণা।

ভোটকেন্দ্রে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, প্রকাশ্যে সিল মারাসহ ভোট কারচুপির অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।

তিনি বলেন, সরাইলের প্রায় সবকটি ইউনিয়নের ভোটকেন্দ্রে সরবরাহকৃত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, যা সূক্ষ্ম কারচুপির অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এছাড়া আশুগঞ্জের শরীফপুর, আন্দিদিল, যাত্রাপুর, বড়তল্লা, টেকেরপাড়, চরচারতলা ও নাওঘাট কেন্দ্রে নৌকার জাল ভোট দেয়া হয়েছে এবং আরও কয়েকটি কেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। আমি শরীফপুর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবি করছি।

এদিকে, লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক) ও জাকের পার্টির প্রার্থী শামছুল করিম খোকন (গোলাফ ফুল প্রতীক)।

এসময় তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি। কেন্দ্রে কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মীরা ভোটারদের প্রভাবিত করে জালভোট প্রদান করেছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি দাবি করে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন বলে জানান তারা।

লাঙ্গল প্রতীকের প্রার্থী অভিযোগ করেন, লক্ষ্মীপুর দারুল উলুম হোছেনিয়া মাদ্রাসা, দত্তপাড়া রামরতন বহুমুখি উচ্চ বিদ্যালয়, চন্ডিপাড়া, চরশাহী নুরুল্লাহ, ভবানীগঞ্জ চকবাজার মডেল একাডেমী, বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়ম হয়েছে।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু। তিনি বলেন, কোন ধরনের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সরকারের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট রয়েছে নৌকার সমর্থকরা।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, কোথাও কোন ধরনের অনিয়মের অভিযোগ পাননি বলে জানান তিনি। দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত ৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত) ৪৩ হাজার ৪৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জাতীয় পার্টির প্রার্থীর একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণণা

Update Time : ১১:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩