ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ২৬৫ Time View

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগকবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে। দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার সুযোগ নেই।

শুক্রবার দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছেন তাদের পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই পরীক্ষা সময়মতো নেয়া জরুরি।

কোভিড মহামারির কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পরীক্ষা গত বছর চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় তা চেষ্টা করা হবে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Update Time : ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩