ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

এক মাসের ছুটিতে লিটন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ২৫১ Time View

ইনজুরিতে থাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে নবজাতক সন্তানের পাশে থাকতে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন লিটন দাস। তাকে এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সহ-অধিনায়ক লিটন ছুটিতে থাকায় নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে নিউ জিল্যান্ড সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় তিনি লিটনের ছুটি ও শান্তর অধিনায়কত্বের বিষয়টি জানান।

নিউজিল্যান্ড সিরিজে শান্তকে দায়িত্ব দেওয়া নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘লিটন না থাকায় নাজমুলকে অধিনায়ক করা হয়েছে। সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।’

লিটনকে অন্তত একটি টেস্ট খেলার অনুরোধ করা হয়েছিল। কিন্তু ছুটির ব্যাপারে নাছোড়বান্দা ছিলেন বিশ্বকাপে ব্যর্থ হওয়া এই ব্যাটার। শেষমেশ বাধ্য হয়েই লিটনকে এক মাসের ছুটি দিতে হয়েছে। এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছে। আমরা এক মাসের ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার ছুটির জন্য বলছিল। তাই ছুটি দিয়েছি।’

আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্টের শেষ দিন রাতেই (১১ ডিসেম্বর) নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। লিটন কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ফিরবেন। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

এক মাসের ছুটিতে লিটন, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

Update Time : ১০:২১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩