ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

একনেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ১ শতাংশেরও কম। এটি ভালো লক্ষণ নয়।

সভায় ৫১৯ কোটি টাকা ব্যয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিতে হবে।

এ ছাড়া আরও দুই বছর সময় বাড়ানো হয়েছে ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্পের জন্য। ৫,২৪৮ কোটি টাকার এ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৩ কোটি টাকা।

পানি সংকট নিরসনের লক্ষ্যে ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ’ প্রকল্প। ওয়াসার এ প্রকল্পে মেঘনা নদী থেকে পানি এনে নারায়ণগঞ্জের গন্ধর্বপুরে ৫০০ মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে ২৪ ঘণ্টা পরিশোধিত পানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রকল্পটি ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল এবং তৎকালীন ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা।

Tag :
জনপ্রিয়

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

একনেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

Update Time : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫