ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ৩০১ Time View

করোনা সংক্রমণ প্রতিরোধে এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘এখন থেকে ৫০ বছর বয়স থেকে বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে ছিল ৬০ বছর থেকে ঊর্ধ্ব বয়সী।’

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত ৭ লাখ বুস্টার ডোজ দেয়া হয়েছে। সাড়ে ১৪ কোটি টিকা দেয়া হয়েছে। জনগণের প্রয়োজনের চেয়ে বেশি টিকা আছে এখন আমাদের কাছে।

তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে ওমিক্রন বাড়ছে। গত ১৫ দিনে ১৮ শতাংশ হয়েছে। এভাবে বাড়তে থাকলে এক- দেড় মাসে ৩০ শতাংশ হয়ে যাবে। এই হারে বাড়লে এক দেড় মাস পর হাসাপাতালে সিট দেয়া যাবে না।

করোনার সংক্রমণ নিয়ে সরকার চিন্তিত জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্টে পুরো সময়ও এত বাড়েনি। মানুষ বেপরোয়াভাবে চললে এটা বাড়তে থাকবে।’

তিনি বলেন, সরকারের ১১ দফা বিধিনিষেধ মানতে হবে। না হলে ওমিক্রন বাড়বে।

এর আগে গত ২৮ ডিসেম্বর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীসহ সারাদেশের সীমিত পরিসরে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের ফাইজার হিসেবে বুস্টার ডোজ দেয়া শুরু হয়।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ১১:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২