মাউন্ট এভারেস্টের বিভিন্ন স্থানে পর্বতারোহীদের মল দেখা গেছে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনা দিয়েছে নেপালের প্রত্যন্ত পাসাং লামু পৌরসভা। তারা বলছে, এভারেস্টে যারা মলত্যাগ করবে তা বেজ ক্যাম্পে নিয়ে আসতে হবে। খবর ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এভারেস্ট পাসাং লামু পৌরসভায় পড়েছে। পৌরসভার চেয়ারম্যান মিংমা শেরপা বলেছেন, আমাদের পাহাড়গুলো দুর্গন্ধযুক্ত হওয়া শুরু হয়েছে। আমরা অভিযোগ পাচ্ছি মানুষের মল পাথরের ওপর দেখা যাচ্ছে এবং কিছু পর্বতারোহী অসুস্থ হয়ে পড়ছেন। এটি গ্রহণযোগ্য নয়। আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এভারেস্টে চরম তাপমাত্রার কারণে পর্বতারোহীরা যেসব মলত্যাগ করেছেন তা পুরোপুরি মিলিয়ে যাচ্ছে না। এখন থেকে যারা এভারেস্ট এবং পাশের মাউন্ট লোটসে উঠবেন তাদের বেজ ক্যাম্প থেকে মলমূত্রের জন্য বিশেষ ব্যাগ কিনতে হবে। যখন তারা ফিরে আসবেন সেই ব্যাগ চেক করা হবে।
বিবিসি জানিয়েছে, পর্বতারোহণের সময় পর্বতারোহীরা বেশিরভাগ সময় কাটান বেজ ক্যাম্পে। সেখানে তাঁবুর ভেতর আলাদা টয়লেট আছে। কিন্তু পর্বতারোহীরা যখন উপরে উঠতে শুরু করেন তখন বিষয়টি কঠিন হয়ে যায়। উপরে গিয়ে গর্ত খুড়ে প্রাকৃতিক কর্ম সারতে হয় তাদের। তবে উপরে তুষার কম থাকায় সেখানে গর্ত করার সুযোগ থাকে না। বাধ্য হয়ে উন্মুক্ত স্থানে মলত্যাগ করতে হয় পর্বতারোহীদের।
আন্তজার্তিক ডেস্ক 




















