ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে : সেনা প্রধান ইয়াল জামির

ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক সম্মুখসারিতে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে।

এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে কিছু সুপারিশও তুলে ধরেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, প্রাক্তন সেনাদের দায়িত্বে ফেরানো সংক্রান্ত আইন এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো সংক্রান্ত আইনের প্রয়োজন।

এদিকে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি চলাকালে গোলানি ব্রিগেডের সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১) নিহত হন। গুলিতে আরও একজন সৈনিক আহত হয়েছিলেন, কিন্তু ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ নিয়ে ওই এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

সূত্র : আল জাজিরা

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে : সেনা প্রধান ইয়াল জামির

Update Time : ০৪:২৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬