ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমিক্রনর সংক্রমণ: বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দিয়েছে ভারত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দিয়েছে ভারত। মঙ্গলবার (৩০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন এ কথা জানিয়েছে।

ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন তালিকায় রয়েছে ইউরোপের সকল দেশ, যুক্তরাজ্য, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মারতি, নিউজিল্যান্ডে, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, হংকং, ইসরায়েল রয়েছে। এর ফলে তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষাসহ অতিরিক্ত ব্যবস্থা অনুসরণ করতে হবে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ হলে কোয়ারেন্টিনে এবং পজিটিভ হলে কঠোর আইসোলেশনে থাকতে হবে।

ভারতে আগমনের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই তাদের নিজস্ব খরচে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হবে এবং তাদের ভারত ছেড়ে যাওয়া বা অন্য আরেকটি সংযোগকারী ফ্লাইটে ওঠার আগে তাদের টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

যদি পরীক্ষায় নেগেটিভ আসে, তাহলে সেই যাত্রীকে ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টিন অনুসরণ করতে হবে এবং ভারতে পৌঁছানোর অষ্টম দিনে আবারও পরীক্ষা করাতে হবে। এছাড়া, টেস্টে নেগেটিভ হলে, সেই যাত্রীদের পরবর্তী ৭ দিনে জন্য স্বাস্থ্যের বিষয়ে নিজস্ব পর্যবেক্ষণে থাকতে হবে।

তবে, এই ধরনের যাত্রীরা যদি টেস্টে পজিটিভ হয়, তাহলে সেটা ওমিক্রন ভেরিয়েন্ট কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য জিনোমিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ভারতের কনসোর্টিয়াম ল্যাবরেটরি নেটওয়ার্কে এবং তাদের আলাদা আইসোলেশন সুবিধায় রাখা হবে। কন্ট্রাক্ট ট্রেসিংসহ তাদের নির্ধারিত স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করানো হবে।

Tag :

Update Time : ০৯:০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১