ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি বেড়েছে ৫৩ শতাংশ

করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাজ্যে অনেকটাই বেড়েছে সংক্রমণ। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তির হারও।

এনডিটিভির খবরে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাজ্যে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি বেড়েছে ৫৩ শতাংশ।

স্থানীয় সময় মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ১ লাখ ৩০ হাজার জনের করোনা শনাক্ত হয়। স্কটল্যান্ডে ৯ হাজার ৩৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা মহামারি শুরুর পর সম্প্রতি যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে। কিছুদিন আগেই শনাক্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করে, যা ছিল রেকর্ড। এখন প্রায় প্রতিদিনই শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে।

ইউরোপের সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ব্রিটেন অন্যতম। সেখানে ইতোমধ্যে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে।

সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।

করোনার ডেল্টা ধরনের কারণে ব্যাপক প্রাণহানী দেখেছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিকে জটিল করে তুলতে সেখানে ব্যাপক হানা দিয়েছে ওমিক্রন।

যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডন শহরে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বেড়েছে হাসপাতালে ভর্তির হার। চলতি সপ্তাহে তা আগের সপ্তাহের চেয়ে ৫৩ শতাংশ বেড়েছে।

Tag :

Update Time : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১