ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৩ ডোজের বিস্ময় কিউবা আবদালা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৩৩১ Time View

করোনাভাইরাসের নতুন একটি টিকা আনতে যাচ্ছে কিউবা। ইতিমধ্যে এর ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের দাবি, তাদের দেশে তৈরি আবদালা নামের এই টিকা ৯২ দশমিক ২৮ ভাগ কার্যকর। তবে এ টিকা তিন ডোজ নিতে হয়। নিজেদের টিকার এই কার্যকারিতার কারণে মহামারী জয়ের স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলে। আর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এই টিকাকে বিস্ময়কর হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের শিকার কিউবা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি অবরোধের বিরুদ্ধে যেভাবে লড়েছে, করোনার বিরুদ্ধেও যেন লড়ছে সেভাবেই। এক কোটি দশ লাখ মানুষের দেশটি মহামারীর শুরুতেই রাশিয়া বা চীন থেকে টিকা আমদানি না করার সিদ্ধান্ত নেয়। জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগের সহায়তা না নেওয়ারও সিদ্ধান্ত নেয় তারা। পরমুখাপেক্ষী না হয়ে নিজেদের সামর্থ্যে টিকা তৈরি করে দেশবাসীকে করোনা থেকে রক্ষার সেই সিদ্ধান্ত এখন সফল বলে দাবি করছে কিউবা।

সম্প্রতি এক টুইট বার্তায় প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলে আবদালার প্রশংসা করতে গিয়ে বলেন, ‘দুটি মহামারীতে (করোনাভাইরাস ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা) আক্রান্ত হয়েও ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা দুটি কার্যকর টিকা উপহার দিয়েছেন।’ কিউবার স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক, জাতীয় বীর, কবি হোসে মার্তির কাব্যের চরিত্র আবদালা। আবদালাও ছিলেন বীর যোদ্ধা। দেশকে রক্ষা করতে নিজের সীমিত সামর্থ্যে পূর্ণ আস্থা রেখেই যুদ্ধে গিয়েছিলেন। হোসে মার্তির সেই চরিত্রের মতো ভ্যাকসিন আবদালাও করোনা নামের ভয়ংকর শত্রুকে রুখে দিতে সক্ষম বলে দাবি দেশটির স্বাস্থ্য বিভাগের।

আবদালা লাতিন আমেরিকা অঞ্চলে তৈরি প্রথম করোনার টিকা। এটি উদ্ভাবনের মূল কৃতিত্ব বিজ্ঞানী গেরার্দো এনরিকে গুইলেন নিয়েতোর। হাভানার সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির (সিআইজিবি) বায়োমেডিকেল রিসার্চের পরিচালক নিয়েতোর নেতৃত্বেই টিকাটি তৈরি করেছেন কিউবান বিজ্ঞানীরা। নিয়েতো বলেন, টিকাটি যে ভালো করবে তা আমরা জানতাম, কিন্তু ফলাফল এত ভালো হবে তা আসলেই ভাবিনি। এর ট্রায়ালের ফলাফল আমাদের বিস্মিত করেছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষজ্ঞ প্যানেল আবদালার কার্যকারিতা চূড়ান্তভাবে পরীক্ষা করবে। তাদের অনুমোদন পেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন চাইবে কিউবা। অনুমোদন পেলেই শুরু হবে রপ্তানি। বলিভিয়া, জ্যামাইকা, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা এবং মেক্সিকো জানিয়েছে তারাও এই টিকা পেতে আগ্রহী।

Tag :

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৩ ডোজের বিস্ময় কিউবা আবদালা

Update Time : ০৯:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১